ভিয়েনা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

মঠবাড়িয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ৪৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। শনিবার (২০মে) ওই দুপুরে ওই চার মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঠবাড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ মে) রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক কারবারী মো. শাহ আলম ওরফে আলম এবং তার স্ত্রী সোয়ানা ওরফে সুপ্রিয়া বেগম (৩০) কে ১ কেজি ২‘শ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেপ্তার করেন। আলম ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

এ ছাড়া ওই একই রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাপলেজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কচুবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক শাহ আলম তালুকদার এর বসত বাড়ীর পশ্চিম পাশে কাচা রাস্তার উপর থেকে ৪‘শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলো- নলী চরকগাছিয়া গ্রামের সন্তোশ মিস্ত্রীর ছেলে সমরজিৎ মিস্ত্রী (২০) ও দিলিপ মিত্র‘র ছেলে স্বাধীন মিত্র (২০)।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ২০ মে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময় ১২:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩