ভিয়েনা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

বোরহানউদ্দিনে লঞ্চঘাটে স্থাপিত হচ্ছে পল্টুন, খুশি যাত্রীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ৪৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর চরম দূর্ভোগ ও কষ্ট লাগব হতে যাচ্ছে ভোলার বোরহানউদ্দিনের দেউলা লঞ্চঘাট দিয়ে ঢাকায় আসা-যাওয়া করা সাধারন যাত্রীদের ৷ এটি বোরহানউদ্দিনের সবচেয়ে পুরনো লঞ্চঘাট হলেও লঞ্চে উঠানামা করতে কোনো পল্টুন না থাকায় প্রতিদিন ঢাকাগামী যাত্রীদের পরতে হচ্ছে চরম দুর্ভোগে ৷ ঘাটটিতে পল্টুন নির্মানের দাবী তোলা হয়েছিল কয়েকবার তাতে কোন ফলপ্রসূ হয়নি ৷ এবার সেই দূর্ভোগের অবসান হতে যাচ্ছে ৷ নির্মিত হচ্ছে আধুনিক পল্টুন ৷ এতে খুশি সাধারন যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার মানুষ ৷ তারা মনে করেন পল্টুনটি নির্মান সম্পন্ন হলে যাত্রী দূর্ভোগ কমার পাশাপাশি এলাকার উন্নয়ন সাধিত হবে ৷ ইতিমধ্যে ঢাকা-লালমোহন রুটে চালু হয়েছে দিবা সার্ভিস লঞ্চ ৷ যা যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ৷ লঞ্চ গুলোতে বেড়েছে যাত্রীর চাপ ৷

ওই এলাকার বাসিন্দা আপন আলী (৫৫) জানান, আমার জন্মের পূর্ব থেকে এখানে নিয়মিতভাবে লেতরা ও লালমোহন রুটে চলাচল করা লঞ্চ গুলো ঘাট করে আসছে ৷ কিন্তু কোনো পল্টুন না থাকায় কখনো নৌকায় করে কখনো হাটু কোমর পানিতে নেমে লঞ্চে উঠতে হয় ৷ এখন পল্টুন নির্মান হচ্ছে তাই আমরা খুশি ৷ এত বছর পর হলেও আমরা এখন স্বাভাবিকভাবে লঞ্চে উঠতে পারবো ৷

মোঃ জুয়েল, আনসার ও শাকিলসহ অনেক যাত্রীরা জানান, এই লঞ্চঘাটটি দেউলা-সাচড়ার মানুষদের কাছাকাছি হওয়ায় দূর্ভোগ সত্যেও শতশত যাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করছে ৷  এখানে একটা পল্টুন নির্মান আমাদের প্রানের দাবী ছিল ৷ এত বছর পরে এখন আমাদের চাওয়া বাস্তবে রূপ নিচ্ছে ৷ এতে করে এতদিনের কষ্ট লাগব হবে ৷

স্থানীয় কাচারী হাট বাজারের ব্যবসায়ী মোঃ রাছেল ও অনীল চন্দ্র জানান, লঞ্চ যোগে এই ঘাট দিয়ে ঢাকা থেকে পন্য আনলে লঞ্চ থেকে নামাতে আমাদের অনেক সমস্যায় পরতে হতো এবং খরচও বেশি হতো ৷ পল্টুনের কাজ শেষ হলে আমারা অনেক উপকৃত হবো ৷ তারা আরো জানান, পল্টুন নির্মান হওয়ায় আমাদের আশেপাশে যত গুলো বাজার আছে সেখানের সকল ব্যবসায়ীরাই উপকৃত হবেন ৷

লঞ্চঘাটের ইজাদার সজল আরিন্দা জানান, দীর্ঘ বছর ধরে এখানে লঞ্চঘাট থাকলেও কোন পল্টুন ছিল না ৷ তাই প্রতিদিন সাধারন যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হতো ৷ পল্টুনের নির্মাণ কাজ চলছে ৷ কাজ শেষ হলে আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে ৷

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বোরহানউদ্দিনে লঞ্চঘাটে স্থাপিত হচ্ছে পল্টুন, খুশি যাত্রীরা

আপডেটের সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩