ভিয়েনা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ঝালকাঠি পৌরসভার প্রায় মৃত খালটি বাচিয়ে রাখার উদ্যোগ নিল এলাকাবাসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পৌরসভা এলাকার মধ্যে সুগন্ধা নদীর সাথে সংযোগকারী এক সময়ের প্রবাহমান ১১টি খাল এখন প্রায় বিলুপ্ত । স্থানীয়  প্রভাবশালীদের দখল, সাধারণ মানুষের অনৈতিক ব্যবহার ও ঝালকাঠি পৌরসভা পরিচালনাকারী জনপ্রতিনিধিদের ধারাবাহিক অবহেলার কারণে এখন এই খালগুলি জেলা শহরের মরনফাদ হয়ে দাড়িয়েছে।

বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের বাসভবনের পিছন থেকে বয়ে আসা থানার খাল এবং পূর্ব চাঁদকাঠি খালটি কোনরকম মরেও বেঁচে আছে। এই খালগুলিকে অন্যান্য খালগুলির মত প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার কারণে এবং ঝালকাঠি পৌরসভার খালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা ও তাদের তদারকিতে না থাকায় এ খাল ২টিও একরকম মরে যেতে বসেছে। সামান্য বৃষ্টি হলে পানি ড্রেন থেকে নিষ্কাষন হতে না পেরে শহরের রাস্তাঘাট তলিয়ে কৃত্তিম বন্যার পরিস্থিতির মত সৃষ্টি হয় এবং মানুষকে দুভোর্গ পোহাতে হয়।

বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে পূর্ব চাঁদকাঠি জেলেপাড়া সংলগ্ন এলাকায় আবর্জনা হয়ে পানি নামতে বাধাগ্রস্থ হওয়ার কারণে এলাকার কতিপয় বাসিন্দা নিজেরাই কোমড় বেধে বৃষ্টির মধ্যে খালের আবর্জনা ও আগাছা পরিষ্কার করে খালের পানি নামানোর প্রবাহকে সচল করে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি পৌরসভার প্রায় মৃত খালটি বাচিয়ে রাখার উদ্যোগ নিল এলাকাবাসি

আপডেটের সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩