ভিয়েনা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

চরফ্যাশনে পুলিশিং সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ৫৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক র‍্যালী ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৭মে) দুপুরে শশীভূষণ থানাধীন রসুলপুর ডিগ্রি কলেজ’র মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় রসুলপুর ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক আ.খ.ম ইউনুছ ও কামরুল হাসান, এস আই সুলাইমান। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রভাষক আঃ মান্নান, ও মেজবাহ উদ্দিনসহ ওই কলেজ’র একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীরা।

সভায় বক্তব্যতে জঙ্গিবাদ, মাদক ,ইভটিজিং, শিশু নির্যাতন ,জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধ ও যেকোনো অপরাধ নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করে (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা সহযোগিতা করলে শশীভূষণ থানার আওতাধীন সকল অপরাধ সহজেই নির্মূল করা সম্ভব।

সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালী বের করে কলেজের মেইন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে র‍্যালীটি সমাপ্তি ঘটে।

নজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩