ভিয়েনা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান মিলেছে ভোলার ইলিশা-১ কূপের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ৪৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ইলিশা-১ নামের নতুন কূপে তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষার শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বাপেক্সের মহা ব্যবস্থাপক (ভূ-তাত্ত্ববিক বিভাগ) মো: আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান,৩২৫০ থেকে ৩২৫৪ মিটার মাটির গভীরে আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে গ্যাস উত্তোলনের এই পরীক্ষা শুরু হয়।

তিনি আরও জানান, সোমবার সকালে আমাদের তৃতীয় ডিএসটি সফলভাবে শুরু করা হয়েছে। মাটির নিচে গ্যাসের প্রেসারও বেশ ভালো রয়েছে। প্রথম দিন গ্যাসের প্রেসার রয়েছে ৩৪০০ পিএসআই। পরীক্ষামূলক গ্যাস উত্তোলন মোট ৭২ ঘন্টা চলবে। পরবর্তীতে চুরান্ত পর্যায়ে গ্যাস উত্তোলনের লক্ষ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি। পরবর্তীতে আরো কূপ খনন করা হবে।

গ্যাস বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্সের ) তত্ত্ববাধানে রাশিয়ান কোম্পানী গ্যাজপ্রম এ উত্তোলন কাজ করছে।আশা করা হচ্ছে নতুন এই গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২’শ বিসিএফ বা তারো বেশি পরিমান গ্যাসের মজুদ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালের হাটসংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপ খনন শুরু হয়। ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় ডিএসটি (ড্রিল স্টেম স্টেট) এর মাধ্যমে সফলভাবে কূপ খনন শেষ হয় ২৪ এপ্রিল। ২৮ এপ্রিল প্রথম, ০৮ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় স্তরে পরীক্ষারমূলকভাবে গ্যাস কূপে আগুন প্রজ্জলন করা হয়। তৃতীয় স্তরের পরীক্ষা শেষে প্রতিটি স্তর থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাপেক্স।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান মিলেছে ভোলার ইলিশা-১ কূপের

আপডেটের সময় ০২:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩