ভিয়েনা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

চরফ্যাসনে ঝড়ের কবলে জেলে ট্রলার ডুবি, নিহত ১, উদ্ধার ২৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ১২৪ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা), প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে ঝড়ের কবলে পড়ে ২৭ মাঝি মাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাট থেকে অদূরে মেঘনা নদীতে এঘটনা ঘটে। এসময় বাতাসের তোড়ে উল্টে যাওয়া ট্রলারে কেবিনে আটকে পড়ে মোশারেফে হোসেন মসু নামের এক জেলে নিহত হয়েছে। নিহত জেলে হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আলীর ছেলে বলে জানা গেছে।

জেলে ট্রলারের মাঝি খোরশেদ আলম জানান, রোববার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন মৎস্য ঘাট থেকে ২৭ জন মাল্লা নিয়ে মাছ শিকারের জন্য ট্রলারটি ছেড়ে যান। এসময় ঘাট থেকে দুই কিঃমিঃ যাওয়ার পর মেঘনা নদীতে তার মাছ ধরা ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়। এসময় অপর জেলেরা মেঘনায় ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান জেলে মোশারেফ হোসেন। নদীতে থাকা সামরাজ ঘাটের কাদের মাঝির মাছ ধরা ট্রলার মেঘনায় ভসমান জেলেদের ট্রলারসহ উদ্ধার করেন। এসময় জেলে মোশারেফের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া ট্রলার নিয়ে তীরে ফিরে এলে ট্রলারের কেবিনে আটকে থাকা জেলে মোশারেফের মরদেহ দেখতে পান।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে ঝড়ের কবলে জেলে ট্রলার ডুবি, নিহত ১, উদ্ধার ২৬

আপডেটের সময় ০২:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩