ভিয়েনা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার ইলিশায় অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ৫৫ সময় দেখুন
ভোলা সদর প্রতিনিধি:  ভোলার ইলিশার ইউনিয়নের ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
রোববার (১৪মে)দিবাগত রাতে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
সোমবার (১৫মে) সকাল ৯টার দিকে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনা রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
খুন হওয়া বিবি কুলসম (৪০) ওই গ্রামের মো.তছির মাঝির স্ত্রী এবং ৫ সন্তানের জননী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী তছির পেশার জেলে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিপক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের মামলার ভয়ে ঈদের আগে থেকে কুলসুমের স্বামী অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার দিন রাতে কুলসুম ছোট ৩ সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। কখন কারা কুলসুমকে হত্যা করেছে তা কেউই টের পাইনি।স্বামী তছির রোববার রাত থেকে কুলসুমের ফোনের একাধিকবার কল দিয়েছে।কল রিচিব না হওয়ায় তছির তার বড় ছেলেকে সোমবার সকালে ফোন করে বাড়ি যেতে বলে (বড় ছেলে বিয়ে করে একই গ্রামে থাকে)। বড় ছেলে বাড়িতে গিয়ে এ হত্যাকাণ্ড  দেখতে পান। খবর পেয়ে তছির ও বাড়িতে ছুটে আসেন। ওসি মো. শাহীন ফকির জানান,লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়দানতদন্তের জন্য  ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে অন্তঃসত্ত্বা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তবে এ ঘটনা জমিসংক্রান্ত বিরোধের জেরেও হতে পারে।ঘটনা রহস্য উদঘাটনে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) ওসিআইডির টিম মাঠে কাজ করছে।পুলিশ আশা করছে, খুব দ্রুতই এই ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সিমা বেগম/ইবিটাইমস 
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার ইলিশায় অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা

আপডেটের সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩