ভিয়েনা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

দায়িত্ব অবহেলায় নাজিরপুরে দাখিল পরীক্ষার দুই কেন্দ্র বাতিল, সচিবকে অব্যহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ৫৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দাখিল পরীক্ষার দায়িত্বে অবহেলায় দুুই কেন্দ্র বাতিল সহ সচীবকে অব্যহতি প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ মে) মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আদেশে পাঠানো হয়। বাতিল হওয়া কেন্দ্র দুটি হলো উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্র ও উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুঝিলবুনিয়া ফাজিল মাদরাসা ভেন্যু কেন্দ্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ মে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় সরকারী বঙ্গমাতা কেন্দ্রের সচীব মাওলানা মো. আব্দুল মান্নানকে দায়িত্বে অবহেলার কারনে তাকে ওই পদ থেকে অব্যহতি প্রদান সহ ওই কেন্দ্র ও ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। একই সাথে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রী কলেজে দাখিল পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন সহ লেবুঝিল বুনিয়া কেন্দ্রের সচীব মাওলানা ফরিদ আহম্মেদকে নতুন কেন্দ্রের সচীবের দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তি সকল বিষয়ের পরীক্ষা থেকে এ আদেশ কার্যকর করা হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আহমেদ সাব্বির হোসেন এমন তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড এমন একটি চিঠি দিয়েছেন। পরবর্তী পরীক্ষা থেকে শিক্ষা বোর্ডের এমন আদেশ আমরা কার্যকর করবো।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দায়িত্ব অবহেলায় নাজিরপুরে দাখিল পরীক্ষার দুই কেন্দ্র বাতিল, সচিবকে অব্যহতি

আপডেটের সময় ০৪:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩