ভিয়েনা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুনের মৃৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ৪৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা (১৮) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। এ সময় মেশিনটির চালক আজিজুল শেখ (১৯) নামের অপর এক তরুন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে। নিহত রমজান মৃধা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আর আহত আজিজুল শেখ পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ছরোয়ার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় টিটু ফকির জানান, ইটভাঙ্গা মেশিনটি পিরোজপুরের সরদ উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রমজানকে নাজিরপুর উপজেলা হাসপাতালে ও আজিজুল শেখকে জেলা হাসপাতালে প্রেরন করা হয়।

নিহতের মামা শফিকুল শেখ জানান, তার ভাগ্নে রমজান কলাখালীতে নানা বাড়িতে থাকতো। ওই দিন সকালে তারা ইট ভাঙ্গতে মেশিন নিয়ে মামা আজিজুলকে নিয়ে ইটভাঙ্গতে বের হয়। ইটভাঙ্গা মেশিন উল্টে তারা আহত হয়। আহত রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসমিন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুনের মৃৃত্যু

আপডেটের সময় ০২:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩