ভিয়েনা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী হবিগঞ্জে র‍্যাব-৯’র অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন প্রার্থী হয়েছেন সৈয়দ কামরুল সারোয়ার

লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ৩৭ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

রোববার উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওইসব শিক্ষার্থীদের বহিস্কার করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. টিটব, সুমাইয়া বেগম, মিতু বেগম, এমদাদুর রহমান ও মো. কামরুল হাসান। এদের মধ্যে গজারিয়া বালক মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন, ডা. আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন, হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন এবং ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মো. এমদাদুল হক সেলিম জানান, পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক ১৫ মিনিট আগে এসব শিক্ষার্থীদের বহিস্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোছলেহ উদ্দিন ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান। পরে নোটিশের মাধ্যমে সকলকে বহিস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বহিস্কৃত এসব শিক্ষার্থীরা এবছরের অন্যকোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার

আপডেটের সময় ০৫:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩