ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সালাউদ্দিনসজ বাফুফে কর্মকর্তাদের ডোপ টেস্ট করার দাবি জানালেন ব্যারিস্টার সুমন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ১০২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: একের পর এক বিতর্কের জন্ম দেওয়া বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে এবার দুদকে আবেদন করলেন ব্যারিস্টার সুমন। বুধবার (৩ মে) সকালে দুদক কার্যালয়ে আবেদন করতে যান ব্যারিস্টার সুমন ও তার সহযোগীরা।

সে সময় গণমাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।’

এর আগেও নানা সময় ফুটবলের বিভিন্ন দুর্নীতি নিয়ে গণমাধ্যমের পাশাপাশি নিজের সোশ্যাল প্লাটফর্মগুলোতে বাফুফের কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সালাউদ্দিনসজ বাফুফে কর্মকর্তাদের ডোপ টেস্ট করার দাবি জানালেন ব্যারিস্টার সুমন

আপডেটের সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩