ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

চালের পোকা মারার ওষুধ খেয়ে প্রাণ গেল গৃহবধূর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ৪৪ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ভুলে চালের পোকা মারার ওষুধ খেয়ে মোসা. সালেফা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গৃহবধূ সালেফা ওই এলাকার মো. হানিফের স্ত্রী।

জানা যায়, গৃহবধূ সালেফা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিল। বুধবার রাতে হঠাৎ করেই ঘরে রাখা চালের পোকা মারার ওষুধ খেয়ে ফেলেন তিনি। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গৃহবধূ সালেফার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান গৃহবধূ সালেফা খাতুন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চালের পোকা মারার ওষুধ খেয়ে প্রাণ গেল গৃহবধূর

আপডেটের সময় ০৪:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩