ভিয়েনা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

চরফ্যাশনে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ভোলা  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক দুই স্থানে পানিতে ডুবে মো. জিহাদ (৪) ও সাইদুল হক মমিন (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ও নুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল হক মমিন নুরাবাদ ৬ নম্বর  ওয়ার্ডের মো. সাইফুল ইসলামের ছেলে এবং জিহাদ নীলকমল ৮ নম্বর ওয়ার্ডের মো. রাসেল পাটওয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , নিহত সাইদুল ইসলাম মমিন একজন শারীরিক প্রতিবন্ধী। সাইদুল তাদের বাড়ীর উঠানে অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলছিল এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষন পর সাইদুলের মা উঠানে এসে দেখে অন্যান্য ছেলে-মেয়েরা আছে কিন্তু তার সন্তান নেই। পরে অনেক খোঁজাখুজি করে পুকুরে সাইদুলের মাথা দেখতে পান স্বজনরা পানিতে নেমে সাইদুলের মরদেহ ওপরে উঠিয়ে আনেন। অপরদিকে নীলকমল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল পাটওয়ারীর ছেলে মো. জিহাদ তেতুলিয়া নদীর পাড়ে তাদের বাড়ীর অন্যান্য ছেলেদের সাথে খেলতে গিয়েছিল। জিহাদের সাথে থাকা বাকি ছেলেরা সাতার কেটে ওপরে উঠে বাড়িতে চলে আসে কিন্তু জিহাদের খবর ছিলনা তাদের কাছে। শিশু জিহাদের বাড়ীর পাশের এক জেলে নদীর তীর দিয়ে নৌকা ঠেলার সময় মানুষের মরদেহ তার পায়ে লাগে। এসময় মরদেহ উদ্ধার না করে বাড়ীতে গিয়ে সবাইকে জানালে আশ পাশের লোকজনসহ খোঁজাখুজি করে নদী থেকে  মরদেহ উদ্ধার করার পর দেখে এই মরদেহ শিশু জিহাদের ।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, পরিবার দুটির কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩