ভিয়েনা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ৮০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের রোগীদের বের করে আনা হয়েছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে বেইজিংয়ের অন্যতম হাসপাতাল চ্যাংফেং থেকে উদ্ধারকারী দলের কাছে ফোন করা হয়। এতে বলা হয়, ভয়াবহ আগুন লেগেছে হাসপাতালটিতে। কিছুক্ষণের মধ্যেই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়। কিন্তু ২১ জনকে বাঁচানো যায়নি। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা এখনও তল্লাশি চালাচ্ছেন। ভেতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। রোগী ও স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসির ওপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

মঙ্গলবার দিনগত রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

আপডেটের সময় ০৬:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩