ভিয়েনা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওয়াকাইয়ামায় বক্তব্য দেয়ার ঘটনাস্থলের কাছাকাছি ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হলে তিনি নিরাপদ ও অক্ষত আছেন। ওয়াকাইয়ামা বন্দরে শনিবার তার বক্তব্যের প্রাক্কালে  বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

কিয়োদো বার্তা সংস্থাসহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফুমিও কিশিদার বক্তব্যস্থলের কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় কিছু ছুঁড়ে মারে বলে ধারনা করা হয়। তবে এতে কেউ আহত কিংবা ক্ষতি হওয়ারও কোন খবর পাওয়া যায়নি।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ওয়াকাইয়ামা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম এ কথা  জানিয়েছে। এনএইচকে আরো বলেছে,‘ঘটনাস্থলে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। কিছু একটা ছোঁড়া হয়েছে আর তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। স্থানীয় পুলিশ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডের পর জাপানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

আপডেটের সময় ০৬:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩