ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে ম্যানচেস্টার সিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ৭০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে ছিল উত্তেজনার রেণু। কিন্তু মাঠের পারফরম্যান্সে খুব একটা লড়াই জমাতে পারল না বায়ার্ন। পুরো ম্যাচে দাপট ধরে রেখে তিন গোল আদায় করে নিল ম্যানসিটি। তাতেই বায়ার্নকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে রইল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে নিজেদের মাঠে কিছুটা হলেও সেমির পথে এগিয়ে থাকল সিটি। এবার ফিরতে লেগে প্রতিপক্ষের মাঠে ব্যবধান ধরে রাখতে পারলেই সেমির টিকেট নিশ্চিত হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের।
প্রথম লেগে দলের জয়ের ম্যাচে গোল করেছেন রদ্রি, বের্নার্দো সিলভা ও আর্লিং হলান্ড। আগামী বুধবার মাঠে গড়াবে ফিরতি লেগ। সেটি হবে বায়ার্নের ঘরের মাঠে।

প্রতিপক্ষ শিবিরে চাপ ধরে রেখে ম্যাচের ২৭ মিনিটের মাথায় লিড নেয় ম্যানসিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির দারুণ শটে ঠিকানা খুঁজে নেন রদ্রি।

পরের দুই গোল আসে বিরতির পর। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। অবশ্য নিজেদের রক্ষণের ভুলেই সেই মাশুল দিতে হয় বায়ার্নকে। ৭০তম মিনিটে ডি বক্সের বাইরে জ্যাক গ্রিলিশের কাছে বল হারান বায়ার্ন ডিফেন্ডার দায়দ উপেমেকানো। বল নিয়ে চোখের পলকে ভেতরে ঢুকে ডান দিকে ক্রস বাড়ান হলান্ড। তখন ফাঁকায় পেয়ে হেড দিয়ে স্কোরলাইন ২-০ করেন ডি সিলভা।

পরের গোল আসে সিটির গোলমেশিন হলান্ডের পা থেকে। ম্যাচের ৭৬ তম মিনিটে স্কোরবোর্ডে নাম লেখান ছন্দে থাকা হলান্ড। সতীর্থের বাড়ানো ক্রস বক্সে পেয়ে জন স্টোনস হেডে খুঁজে নেন হলান্ডকে। বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে পাঠান এই তরুণ ফুটবলার। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৫টি গোল হলো নরওয়ের এই ফরোয়ার্ডের।

দিনের আরেক ম্যাচে বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে ইতালির দল ইন্টার মিলান। আগামী বুধবার, ইন্টারের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

ডেস্ক/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে ম্যানচেস্টার সিটি

আপডেটের সময় ০৫:১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩