ভিয়েনা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

লালমোহনে বিভিন্ন বাজারে অভিযান, ৬ জেলের জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • ৫৬ সময় দেখুন

লালমোহন(ভোলা): ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে অভয়াশ্রম সংরক্ষণ ২০২৩ উপলক্ষ্যে ভোলার লালমোহনের বাজারে আভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ জানান, নিষিদ্ধ সময়ে নদীর মাছ বিক্রি করার কারনে বিভিন্ন বাজার থেকে ৬ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. রিয়াদ, মো. মোকছেদ, সিরাজুল হক, রাজিব, লোকমান ও ফোরকান। আটক করার পর মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ গ ধারা অনুযায়ী প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিলি করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিভিন্ন বাজারে অভিযান, ৬ জেলের জরিমানা

আপডেটের সময় ০৬:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩