ভিয়েনা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

ভিয়েনায় বহুতল এপার্টমেন্টে আগুনে পুরে এক নারীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ৬৪ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বহুতল একটি এপার্টমেন্টের আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালে ভিয়েনা-ফেভারিটেনের ট্রস্টস্ট্রাসে এপার্টমেন্টের একটি বাসায়  আগুন লাগে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ।

ভিয়েনা ফায়ার ব্রিগেডের দেয়া তথ্য অনুসারে, রবিবার ভোর ৫ টার দিকে বহুতল ভবনটির প্রথম তলায় অ্যাপার্টমেন্টের একটি কক্ষে আগুন লেগেছিল। তবে কি কারনে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট করা হয়নি। ভিয়েনা ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এপিএ কে আরও বলা হয়েছ, রবিবার ভোর ৫:১৫ মিনিটের দিকে আগুন লাগার জরুরী কল পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌছায় ফায়ার ব্রিগেডের একটি দল। তবে তার আগেই আগুন পুরো অ্যাপার্টমেন্টকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টায় ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রনে আনে ও আটকে পড়া বাসীন্দাদের উদ্ধার করে।

পরে ফায়ার ব্রিগেডের সদস্যরা ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত নারীর স্বামীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় বহুতল এপার্টমেন্টে আগুনে পুরে এক নারীর মৃত্যু

আপডেটের সময় ০৫:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩