ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সাকিব, স্টিভ স্মিথ ও আজহারউদ্দিনকে ছাড়িয়ে মুশফিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ১৩৯ সময় দেখুন
ঢাকা প্রতি‌নি‌ধিঃ আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬০ বলে ১৪টি চার আর দুই ছক্কায় ১০০ রানের ইনিংস খেলার পথে বেশ ‍কিছু রেকর্ড গড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক।

অনবদ্য সেঞ্চুরি করার মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম।

সাকিব আল হাসান ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন। ৬২ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন।

তবে ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৩৬ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

মুশফিকের মতো ওয়ানডেতে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ, ইংল্যান্ডের জস বাটলার, ওমানের জতিন্দ্র সিং ও আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।

ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুশফিক। আন্তর্জাতিক ওয়ানডেতে মুশফিকের সেঞ্চুরিটি দ্রুততম ৩৩।

মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকিব, স্টিভ স্মিথ ও আজহারউদ্দিনকে ছাড়িয়ে মুশফিক

আপডেটের সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩