ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শ্বশুরের দোকানে গুলি চালিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি। মোটরসাইকেল যোগে এসে বন্ধ থাকা দোকানের দরজায় তারা এলোপাতাড়ি ১৪টি গুলি চালান। কেবল তাই নয়, ‘মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে গেছেন দুবৃত্তরা।

বুধবার দিনগত রাত ২টার (স্থানীয় সময়) দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায়। সেই কাগজে মেসিকে হুমকি দেওয়া হয়েছে।

হুমকি চিঠিতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

আপডেটের সময় ০৪:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩