ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৭০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ম্যাচের বল দখল থেকে শুরু করে আক্রমন-পাস সব কিছুতেই ছিল রিয়াল মাদ্রিদের আধিপত্য। তারপরও আত্মঘাতি গোলে হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

বৃহস্পতিবার (২ মার্চ) কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই জয়ে কোপা দেলরে’র ফাইনালের পথে এখন এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। কিছু সময় পর দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজেনা ছড়িয়ে পড়ে। হলুদ কার্ডও দেখেন ভিনিসিয়ুস।

তবে রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খায় ম্যাচের ২৬ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সেলোনা। শেষ পর্যন্ত ওই গোল পরিশোধ করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ

আপডেটের সময় ০৪:৩৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩