ভিয়েনা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মেসির ৭০০তম গোলের রেকর্ড, পিএসজির জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ২৫ মিনিটেই লিওনেল মেসির পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার ঠিক চার মিনিটের মাথায় এবার এমবাপ্পের পাস থেকে গোল করেন লিওনেল মেসি। এতে মার্শেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচটার ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়।

বিরতির পর আরও এগিয়ে যায় পিএসজি। ম্যাচের সময় তখন ৫৫ মিনিট, আবারও মেসির পাস। আবারও এমবাপ্পের গোল। শেষ পর্যন্ত মেসির দুই অ্যাসিস্ট এক গোল আর এমবাপ্পের দুই গোল এক অ্যাসিস্টে মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্শেই।

পিএসজির বড় জয়ের রাতটি লিওনেল মেসির আরও এক স্মরণীয় ম্যাচ। ম্যাচের ২৯তম মিনিটে গোলটি করে মেসি ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৭০০তম গোল। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ২৮টি।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ ক্যারিয়ার গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে ৯৫৭ ম্যাচে যার গোল ৭০৯ টি। তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেল ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসির ৭০০তম গোলের রেকর্ড, পিএসজির জয়

আপডেটের সময় ০৪:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩