ভিয়েনা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে: ডা. জাহিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবন ফিরোজায়  ফেরেন তিনি।

এর আগে, বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্যে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে যেসব পরীক্ষা করা দরকার, সেগুলো করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট কালকে নাগাদ পাওয়া যেতে পারে। তারপর চিকিৎসকেরা বসে পরবর্তীতে তাঁর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘তিনি আগের মতোই আছেন। শারীরিক অবস্থা  আগের মতো আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিৎসকের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে: ডা. জাহিদ

আপডেটের সময় ০৬:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩