ভিয়েনা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক:  তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি  ম্যাচের  সিরিজ খেলতে ঢাকা এসেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকাল সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা। বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি কর্মকর্তারা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ  অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।  এরপর  ৬ মার্চ  সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে  ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু  করবে  বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর  শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ। বাংলাদেশ সফরে  ইংল্যান্ড দলের  নেতৃত্ব দেবেন জস বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।  এ ছাড়া  রয়েছেন পেসার জোফরা আর্চারও।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায়

আপডেটের সময় ০৬:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩