ভিয়েনা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভূমিদস্যুদের ভয়ে ঘরছাড়া বৃদ্ধের মানবেতর জীবন যাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভূমিদস্যুদের ভয়ে ঘর ছেড়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এক বৃদ্ধ। প্রাণের ভয়ে বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন পরিত্যক্ত একটি ইট ভাটায়। পলিথিন ও বাশ দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে করছেন দুর্বিষহ জীবনযাপন। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাতাব আলী নামে ভুক্তভোগী ওই বৃদ্ধ।

অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বালিয়াড়ি গ্রামে ওয়ারিশান মূলে ২১ শতাংশ জমির মালিকানা পান মাতাব আলী। তার এই জমির উপর কুনজর পড়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নুরুল ইসলামসহ কয়েকজন ভূমিদস্যুর। সম্প্রতি তিনি তার জমিতে একটি টিনের ঘর নির্মাণ করলে দখলবাজরা তাকে হুমকি ধামকি দিয়ে ওইখান থেকে উচ্ছেদ করে দেয় এবং ওই ঘরটি ভেঙ্গে ফেলে। পরে তিনি নিরুপায় হয়ে মাসখানেক যাবত স্থানীয় অনন্যা ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন। বর্তমানে ওই ঘরটির মালিক সংস্কার কাজ করার ফলে বৃদ্ধ মাতাব আলীকে ঘর ছাড়তে বলেন। এমতাবস্থায় তিনি বাধ্য হয়ে তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে পলিথিন ও বাশের তৈরি ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারঘাট উপজেলার বালিয়াড়ি এলাকায় অনন্যা ইটভাটায় ৫ ছেলে ১ মেয়ে ও স্ত্রী নিয়ে পলিথিন দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে বসবাস করছেন মাতাব আলী । তার দাবীকৃত জমিতে তার তৈরী ঘরের ভাঙা অংশ পড়ে আছে।

এসময় তিনি বলেন, আমার জমি থাকলেও ভূমিদস্যুদের ভয়ে ওই জমিতে যেতে পারিনা।আমি আমার জমিতে একটি টিনের ঘর তৈরি করেছিলাম সেটি তারা ভেঙ্গে ফেলেছে এবং আমি যদি ওই জমিতে যাই তাহলে তারা আমাকে মেরে ফেলবে বলে বলেছে। তাই আমি বাধ্য হয়ে এখানে (ইটভাটায়) আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীকে তার সাথে দেখা করার পরামর্শ দেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমিদস্যুদের ভয়ে ঘরছাড়া বৃদ্ধের মানবেতর জীবন যাপন

আপডেটের সময় ০১:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩