ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

বিদ্যুতের তার জড়িয়ে প্রাণ গেল যুবকের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৭ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে অপু পোদ্দার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকার আক্কাস আলী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত অপু একই এলাকার পতি পোদ্দারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালের দিকে পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন অপু। এসময় অসাবধনতাবশত বিদ্যুতের তার অপুর শরীরে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে লোকজন উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদ্যুতের তার জড়িয়ে প্রাণ গেল যুবকের

আপডেটের সময় ০৫:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩