ভিয়েনা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

হবিগঞ্জে চুনারুঘাটে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে চুনারুঘাটে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের জমিতে রোপণ করা হচ্ছে ব্রি-ধান ৮৯ জাতের চারা।
বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্দনা ব্লকে মেশিনের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর।

উপজেলা কৃষি অফিস থেকে সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকের আগ্রহ বৃদ্ধি করতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা লাগানোর ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই মৌসুমে চন্দনা ব্লকে ৩৪ জন কৃষকের মাঝে ৭৫০ কেজি ব্রি ধান-৮৯ জাতের ধান বীজ প্রনোদনা হিসেবে দেওয়া হয়েছে। এই ব্লকে ৫০ একর জমি সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। ব্রি ধান-৮৯ এর চারা ২০ থেকে ৩০ দিনের মধ্যে রোপনের উপযোগী হয়। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ট্রে- তে চারা উৎপাদন করার পর মেশিনের মাধ্যমে তা রোপন করা হয়।

এ ব্যাপারে কৃষক মিজানুর রহমান খাঁন জসীম বলেন, এবারই আমরা প্রথম এ মেশিন দিয়ে ধানের চারা লাগাচ্ছি। রোপন ও ফলন ভালো হলে পরবর্তীতে এ মেশিনই ব্যবহার করবো।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, কৃষি বিভাগ থেকে ব্রি- ধান ৮৯ এর ধানের বীজ সরবরাহ করেছি। ৫০℅ ভর্তুকি মুল্যে বিভিন্ন মেশিনও কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। এই মেশিনে অল্প সময় ও খরচে অধিক পরিমাণ জমিতে ধান চাষ করা যায় বলে কৃষকরা অধিক লাভবান হবেন।
একই বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষে কৃষি উৎপাদন বাড়াতে উপজেলা পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরনের ফলে অল্প খরচ ও সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।

মেশিন দিয়ে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আওয়াল, চন্দনা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম আহমেদ প্রমুখ।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চুনারুঘাটে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপন

আপডেটের সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩