ভিয়েনা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পিটিয়ে স্কুল শিক্ষকের পা ভেঙে দেওয়ার ঘটনায় হামলাকারীর বিচারের  দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের কালিরটেক এলাকার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম, প্রাক্তন শিক্ষার্থী মো. মিজান ফরাজী ও শামিম মিঝিসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নূরে আলমের দোকানের সামনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় তার চাচাতো ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন। হামলায় রুহুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করছে না পুলিশ। তাই শিক্ষক রুহুল আমিনের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের।

শিক্ষকের ওপর হামলার ঘটনায় আসামি গ্রেফতারের ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০৮:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩