ভিয়েনা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

আগামী মাসে ঢাকা সফরে আসছেন ভারতের বাণিজ্য সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আগামী মাসের শেষের দিকে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের বাণিজ্য সচিব বাংলাদেশ সফর করবেন। সংশ্লিষ্ট একটি সূত্র সরকারি বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ‘বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে এবং শিগগিরই এ বিষয়ে ভারতের সম্মতি আশা করছে। এ বছরের মার্চ মাসের শেষের দিকে সফর শুরু হবে।’

সূত্র জানায়, আসন্ন বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনায় সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ), বাংলাদেশী পাট ও পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার, কিছু বাংলাদেশী পণ্যের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন বাণিজ্য সম্পর্কিত বিষয় প্রাধান্য পাবে।

সূত্র জানায়, একটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সরবরাহ চেইন গড়ে তোলার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা ‘খুব শিগগির শুরু হওয়ার সম্ভাবনা  রয়েছে।

দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের মার্চে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। পরে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিইপিএ বিষয়ে একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা চালানো হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী মাসে ঢাকা সফরে আসছেন ভারতের বাণিজ্য সচিব

আপডেটের সময় ০৫:৩৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩