ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চর কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গাজী ওই এলাকার মো. নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে গাজী তার বসতঘরে মোটর পাম্পের সাহায্যে পানি তুলছিলেন। ওই সময় হঠাৎ অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে পরিবারের সদস্যরা গাজীকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কারো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আপডেটের সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩