ভিয়েনা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহনে মানসিক রোগী তরুণীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪৪ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন সাহিদা বেগম (১৮) নামে এক তরুণী। বুধবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চর কালাচাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। তরুণী সাহিদা ওই এলাকার নূরনবীর মেয়ে।

মৃত সাহিদার মা শাহানূর বেগম বলেন, সন্ধ্যার পর মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে যাই। এর কিছুক্ষণ পরে বাসায় ফিরে দেখি ঘরের দরজা-জানালা বন্ধ রয়েছে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি সাহিদা রুমে থাকা ফ্যানের সঙ্গে ওড়না লাগানো অবস্থায় ঝুলছে। এমন অবস্থা দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে নিচে নামায়।

শাহানূর বেগম আরো বলেন, সাহিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। যার জন্য কয়েকবার তাকে ডাক্তারও দেখানো হয়েছিল। ডাক্তার দেখালে কয়েকদিন সে ভালো থাকে, কিছুদিন গেলে আবার আগের মতই অদ্ভুত আচরণ শুরু করে। মানসিক এ সমস্যার কারণেই সাহিদা গলায় ফাঁস দিয়েছে বলে মনে হচ্ছে।

এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মানসিক রোগী তরুণীর আত্মহত্যা

আপডেটের সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩