ভিয়েনা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

সমৃদ্ধ অর্থনীতির পাশাপাশি দেশের শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখবে পায়রা বন্দর-পায়রা বন্দর চেয়ারম্যান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪২ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, পায়রা বন্দর অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে উপকূলীয় অঞ্চল জুড়ে ছড়াবে শিক্ষার আলো। পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্বাবধানে গড়ে উঠবে শিক্ষা হাব। বন্দরের অধীনে প্রায় ৫০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষা হাব করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে পায়রা বন্দর কর্তৃপক্ষের মাল্টিপারপাস ভবনে পায়রা প্রিপারেটরি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল একথা বলেন।
চেয়ারম্যান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত স্বদিচ্ছায় দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের উদ্দেশ্য এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তিনি চ্যালেঞ্জ নিয়ে পায়রা বন্দর সৃষ্টি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পায়রা বন্দর সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের ভবিষ্য প্রজন্মকে  আধুনিক শিক্ষার আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষা হাব করার জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট,  বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও উন্নয়ন) এম রফিউল হাসাইন ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।
এছাড়াও  সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরাসহ অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে কেক কেটে শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, কলাপাড়া ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস 
জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমৃদ্ধ অর্থনীতির পাশাপাশি দেশের শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখবে পায়রা বন্দর-পায়রা বন্দর চেয়ারম্যান

আপডেটের সময় ০৬:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩