ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষার চাষ, বাম্পার ফলনের আশা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৮ সময় দেখুন
জাহিদ দুলাল, লালমোহন ভোলা প্রতিনিধি: বিস্তীর্ণ মাঠজুড়ে যতদূর চোখ যায় কেবলই দেখা মিলে হলুদের সমারোহ। যেন হলুদের চাঁদরে ডেকে রয়েছে মাঠের পর মাঠ। সরিষার চাষের দিকে ঝুকছে কৃষকেরা। এমন চিত্র ভোলার লালমোহনের সরিষা ক্ষেতের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লালমোহনে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ছিল কেবল ৬শত হেক্টর জমি। তবে এবছর সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উপজেলায় সরিষার আবাদ হয়েছে ১৫শত ৫৭ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনগুণ বেশি।
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের জাহাজমারা গ্রামের সরিষা চাষী মো. মোস্তফা ও প্রতাপ সরকার বলেন, বিগত বছরের তুলনায় এবছর সরিষা চাষে খরচ একটু বেশি হয়েছে। আর কয়েকদিন পরেই আমরা জমির সরিষা কাটা শুরু করবো। তবে এ বছর ফলন ভালো এবং বাজারের ন্যায্যমূল্য পেলে আশা করছি গত বছরের চেয়েও অধিক লাভবান হতে পারবো। ধলীগৌরনগর ইউনিয়নের চাষী আকবর মিয়া বলেন, এবছর সরিষার ফলন খুব ভালো। কোন রকম রোগবালাই নাই। সবকিছু ঠিক থাকলে বাম্পার ফলন ফবে।
এব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, এবছর উপজেলায় সরিষা আবাদের যে লক্ষ্যমাত্র ছিল, তা ছাড়িয়ে প্রায় তিনগুণ বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। আশা করছি আবহাওয়া ঠিক থাকলে এবছর সরিষার বাম্পার ফলন হবে, কৃষকরা পাবেন তাদের ফলনের ন্যায্য মূল। যার মাধ্যমে দেশে সরিষার বিদেশী আমদানী কমবে।
ভোলা/ইবিটাইমস
 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষার চাষ, বাম্পার ফলনের আশা

আপডেটের সময় ০১:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩