ভিয়েনা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

চীনে মার্কিন প্রযুক্তি রফতানিতে নিষেধাজ্ঞা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: উন্নত কম্পিউটার চিপ তৈরির জন্য ব্যবহৃত উপকরণগুলো চীনে সরবরাহ কমাতে চুক্তি করতে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস।

সোমবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, তিন দেশই এ চুক্তি করতে একমত হয়েছে। তবে কবে নাগাদ এ চুক্তি সম্পন্ন করা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, উন্নত প্রযুক্তির নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটনে ডাচ এবং জাপানি কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে আলোচনা করেছেন।

এ ছাড়া চলতি মাসের শুরুতে চীনে রফতানি নিয়ন্ত্রণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করেন বলে জানায় এপি।

গত বছরের অক্টোবরে বাইডেন প্রশাসন চীনকে উচ্চক্ষমতাসম্পন্ন মার্কিন প্রযুক্তি পাওয়া থেকে বিরত রাখতে রফতানি নিয়ন্ত্রণ আরোপ করে। ওয়াশিংটন জানায়, এসব প্রযুক্তি চীন সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও নেদারল্যান্ডসকে রফতানি নিয়ন্ত্রণ করতে আহ্বান জানিয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে মার্কিন কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুমকি জানিয়েছে চীন। দেশটি জানায়, বাণিজ্য নিষেধাজ্ঞা সরবরাহের চেইনকে ব্যাহত করবে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারকে হুমকির মুখে ফেলবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনে মার্কিন প্রযুক্তি রফতানিতে নিষেধাজ্ঞা

আপডেটের সময় ০৬:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩