ভিয়েনা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

রেল লাইনের পাশে মিলল কৃষকের মরদেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে মনির হোসেন (৪২) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের পিছনে রেল লাইনে এ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মনির হোসেন মহেশপুর উপজেলার পাথরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের মাষ্টার মইনুল হোসেন জানান,  সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের কলেজপাড়া রেল লাইনের সামনে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। পরে তারা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানালে তারা নিহতের পকেট থেকে পরিচয়পত্র দেখে মনির হোসেন শনাক্ত করে। তবে কোন ট্রেনে কাটা পড়ে বা কিভাবে তিনি নিহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কিভাবে এ ঘটনা ঘটেছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রেল লাইনের পাশে মিলল কৃষকের মরদেহ

আপডেটের সময় ০৫:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩