ভিয়েনা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁসহ আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ৭০ সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি: নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁসহ তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাতে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রঘুনাথ খাঁ সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার মৃত মদনমোহন খাঁর পুত্র এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকা ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত। আটক অন্য দুই জন  হলেন, দেবহাটা উপজেলার ঢেবুখালী গ্রামের ফজর আলীর পুত্র রেজাউল ইসলাম এবং একই উপজেলার চালতেতলা এলাকার নওশের আলীর পুত্র লুৎফর রহমান।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, দেবহাটার খলিশাখালি এলাকায় ভূমি নামধারীদের সাথে যোগাসাজসে বোমা ফাটিয়ে নাশকতার পরিকল্পনা করছিল খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় দেবহাটা থানার উপ পরিদর্শক লালচাঁদ মিয়া বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে, রঘুনাথ খাঁ’র স্ত্রী সুপ্রিয়া রানী দাবি করেন, সংবাদ সংগ্রহে সোমবার সকালে সাংবাদিক রঘুনাথ খাঁ একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে দেবহাটার খলিশাখালী এলাকায় যান। সেখান থেকে ফিরে আসার পর সাতক্ষীরা শহরের ডে নাইট কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁসহ আটক ৩

আপডেটের সময় ০৪:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩