ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

লালমোহন ডাকবাংলো সংলগ্ন ব্রিজটি ঝুঁকিপূর্ণ, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ৪৪ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন প্রায় ৩০ মিটার দৈর্ঘের ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে ৪ বছরেরও অধিক সময় ধরে। কেবল বড় যান-ই নয়, বর্তমানে মাঝারি বা ছোট যানবাহন উঠলেই থরথরে কেঁপে উঠে ব্রিজটি। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। ব্রিজটির অধিকাংশ স্থানের রেলিং ভেঙে পড়েছে। এতে করে প্রতিদিন শঙ্কা নিয়ে চলাচল করছে শত শত ছোট, মাঝারি ও বড় ধরনের যানবাহন। খুব শিগগিরই ব্রিজটি নতুন করে নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সালাহউদ্দিন নামের এক ট্রাক চালক বলেন, ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। খালি ট্রাক নিয়ে উঠলেও কাঁপতে থাকে ব্রিজটি। তখন মনে হয়; এই বুঝি ভেঙে পড়ছে ব্রিজটি। প্রয়োজনের তাগিদে মৃত্যু ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

পথচারী আলাউদ্দিন, নিরব ও শাহীন জানান, ব্রিজটি বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটি নড়বড়ে হওয়ায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই জনস্বার্থে শিগগিরই ব্রিজটি নতুন করে নির্মাণ করার দাবী জানাচ্ছি।

এব্যাপারে লালমোহন পৌরসভার প্যানেল মেয়র মো. সাইফুল কবীর বলেন, ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগের। তাই আমরা কাজ করতে পারছি না। তবুও সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে আলাপ করে জানা গেছে ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য টেন্ডার সম্পন্ন হয়েছে। তবে বিকল্প সড়ক তৈরি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের আপত্তি থাকায় কাজ শুরু করতে পারছেন না ঠিকাদার। আশা করছি খুব শিগগিরই জটিলতা কাটিয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন ডাকবাংলো সংলগ্ন ব্রিজটি ঝুঁকিপূর্ণ, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা !

আপডেটের সময় ০৮:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩