ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

ঝালকাঠিতে বেনাপোলগামি বাস থেকে দুইশত কেজি জাটকা ইলিশ জব্দ, দুই সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দুইটি বাসে অভিযান চালিয়ে দুইশত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় দুই বাসের সুপারভাইজারকে পঁাচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে দেড় টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রীজের ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেড এনডিসি অংছিং মারমা।

এসময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেস এর সুপার ভাইজার এসএম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপার ভাইজার রুবেল হাওলাদারকে পঁাচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জনাব রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এনডিসি অংছিং মারমা বলেন, ইলিশ রক্ষায় কম্বিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনায় করা হয়। এসময় জাটকা ইলিশ পরিবহণের দায়ে দুইটি বাসের সুপারভাইজারকে পৃথক দুটি মামলায় জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ ৬টি এতিমখানা, ১টি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ৬ জন দরিদ্র রিক্সাওয়ালার মাঝে বন্টন করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বেনাপোলগামি বাস থেকে দুইশত কেজি জাটকা ইলিশ জব্দ, দুই সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় ০৮:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩