ভিয়েনা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

কেনা দামেই গ্রাহকদের গ্যাস নিতে হবে : সংসদে প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ৯৩ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস পেতে ব্যবসায়ীদেরকে কেনা দামেই নিতে হবে, সে ক্ষেত্রে দাম আরো বাড়তে পারে।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দেয় না। গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া সম্ভব নয়। ভর্তুকির টাকা তো জনগণের টাকা থেকেই দেয়া হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে। শেখ হাসিনা বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসে এখনও ভর্তুকি দিচ্ছে। তাই জনগনকে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে। তারপরেও সব মানুষ যাতে খাদ্য কম দামে পায় সে ব্যবস্থা করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। জানান, দক্ষিণ এশিয়ায় উন্নয়নে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন খুব শিগগিরই দেশের জ্বালানি সংকটের সমাধান হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেনা দামেই গ্রাহকদের গ্যাস নিতে হবে : সংসদে প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৬:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩