ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

সেনেগালে পথদুর্ঘটনায় ৪০ জন নিহত : সেভ দ্য রোড-এর শোক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৫৮ সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ সেনেগালে পথদুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়ায় গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেভ দ্য রোড।

১০ জানুয়ারি সকাল ১০ টায় প্রেরিত শোক বিবৃতিতে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক উল্লেখ করেন, চাকায় সমস্যা দেখা দেয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসে ধাক্কা দিলে ৪০ জন নিহত হয়। ভয়াবহ এ দুর্ঘটনার কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সেনেগাল।

রবিবার সেনেগালের মধ্যাঞ্চলীয় কাফ্রিন শহরে একটি বাসের চাকা ফুটো হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে৷ এতে দুই বাসের কমপক্ষে ৪০ জন মারা যান, আহত হন অন্তত ৭৮ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর সারা দেশে তিন দিন শোক পালনের ঘোষণা দেন রাষ্ট্রপতি ম্যাকি স্যাল। এক টুইট বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘আজ গ্নিবির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত ও অনেকে মারাত্মকভাবে আহত হওয়ায় আমি শোকাভিভূত। দুর্ঘটনার শিকারদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

ঢাকা/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেনেগালে পথদুর্ঘটনায় ৪০ জন নিহত : সেভ দ্য রোড-এর শোক

আপডেটের সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩