ভিয়েনা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছেন মেসিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থন নজর কেড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর। নজর এড়ায়নি মেসিদেরও। আসর শেষে বাংলাদেশের মানুষকে টুইট করে ধন্যবাদ জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এবার লাল সবুজের এ জনপদকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) তাপিয়া আর্জেন্টিনায় বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়ে ফেডারেশন এবং মেসিদের পক্ষ থেকে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানান। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ বুধবার তাদের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।

প্রতিবেদনে জানানো হয়, এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন গাবারদি। সেখানে গাবারদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ইচ্ছার কথা তাপিয়াকে জানিয়েছেন। এসময় তারা বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উন্মাতাল সমর্থন নিয়ে আলাপচারিতা করেন। এতে বাংলাদেশের মানুষ নিজেদের মাটিতে আর্জেন্টিনা জাতীয় দলকে দেখার যে আশা রয়েছে, তা আরও সংহত হয়েছে।

এএফএর বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে অবিচল সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছেন মেসিরা

আপডেটের সময় ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩