ভিয়েনা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: সয়াবিন তেল ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট অব্যাহতির মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত আলাদা আদেশে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে। এতে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এ নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২২ সালের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। সে সময়ে এ নির্দেশের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গত ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।

পরে গত ৬ অক্টোবর এ সিদ্ধান্তের মেয়াদ আবারও বাড়িয়ে বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অর্থাৎ ৩১ ডিসেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

আপডেটের সময় ০৫:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩