ভিয়েনা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজমক ফ্যামিলি গেট টুগেদার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ভিয়েনায় নতুন বছরের প্রথম দিনে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এক জাঁকজমক ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান সম্পন্ন করেছে

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল রবিবার (১ জানুয়ারি) ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বছরের প্রথম দিনে অত্যন্ত জাঁকজমকভাবে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান সম্পন্ন করল অস্ট্রিয়া কুমিল্লা সমিতি।

২০১৩ সালে অস্ট্রিয়ায় বসবাসকারী কুমিল্লাবাসীদের নিয়ে গঠিত এই অরাজনৈতিক সংগঠনটি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে পারস্পরিক সু-সম্পর্ক স্থাপনেও যথেষ্ট ভূমিকা রাখছে।

কোন বিধিনিষেধ ছাড়াই নববর্ষ উদযাপনের পর এই ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সদস্যরা একটি প্রাণবন্ত সন্ধ্যা উপভোগ করেন।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বর্তমান সভাপতি মামুন হাসান আগত অতিথিদের উদ্দেশ্যে নববর্ষের এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমেদ আগত অতিথিদের অনুষ্ঠানে অভ্যর্থনা জানান। তিনিও এক সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অতিথিদের এশিয়ার ঐতিহ‌্যবাহী খাবার পরিবেশন করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ WOK TIME RESTAURANT। নৈশ ভোজের পর অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সদস্যবৃন্দ ও অতিথিরা সম্মিলিত ফটো সেশনে অংশগ্রহণ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজমক ফ্যামিলি গেট টুগেদার

আপডেটের সময় ০১:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩