ভিয়েনা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের কোন চাপ নেই-প্রধান নির্বাচন কমিশনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৮৬ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধি: আগামী ১২ তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাস্ট্র দূতদের কোন চাপ নির্বাচন কমিশনের উপর নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় মির্জাগজ্ঞ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মির্জাগঞ্জ উপজেলার জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্র দূতরা যে মন্তব্য দিচ্ছেন সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে কোন মন্তব্য নেই। তারা যে মন্তব্য দিচ্ছে সেটি রাষ্ট্র দূত ও সরকারের বিষয়। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনে কোন দলকে বাধ্য করা হচ্ছে না। আমরা নির্বাচনে সকল দলকে অংশ গ্রহণ করতে আহবান করছি। বিএনপি যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তবে নির্বাচন  আরও অংশ গ্রহণ মূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল বিরোধী দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।’
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, (IDEA) প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার আগামী দুই দিন পটুয়াখালী জেলায় অবস্থান করবেন।  এর মধ্যে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় করবেন।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের কোন চাপ নেই-প্রধান নির্বাচন কমিশনার

আপডেটের সময় ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২