ভিয়েনা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

সুষ্ঠু ও নির্বিঘ্ন জ্বালানি তেল সরবরাহ টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করবে: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • ৩৭ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আশা প্রকাশ করে বলেছেন, আগামী দুই বছরের মধ্যে পাইপালাইন দিয়ে চট্রগ্রাম থেকে নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ হবে। তিনি বলেন, এরই মধ্যে পাইপলাইনের অনেক কাজ এগিয়ে গেছে।

বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর রিসিভার টার্মিনাল স্থাপনের কাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি তেলের সরবরাহ নিশ্চত করতে সরকার চট্রগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে। পাইপলাইনে তেল সরবাহ করা হলে পরিবহন খাতে জ্বালানি তেলের দাম অনেক সাশ্রয়ী হবে। তিনি আরও জানান, বিশ্বাবাজারের সাথে তেলের দাম সমন্বয় করে দাম নির্ধারনের কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, চট্রগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো পর্যন্ত পাইপলাইন স্থাপনের কাজ তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহনীর ইঞ্জিনিয়ারিং কোরের ২৪ ও ৩৪ ফ্রিগেট। বাংলাদেশী ঠিকাদারের মাধ্যমে এই পাইপলাইন স্থাপনের কাজ  চলছে। তিনি জানান, ২০১৬- ২০১৭ সালে এই কাজ শুরু হলেও করোনার কারনে দুই বছর কাজ বন্ধ ছিলো। যে কারনে নির্মাণ ব্যয় বেড়েছে। তিনি বলেন, এরই মধ্যে পতেঙ্গা থেকে গভীর সমুদ্র বন্দরে ডিপসীল পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগে বড় মাদার ভেসেল থেকে ছোট ছোট লাইটার জাহাজে করে তেল নিয়ে পতেঙ্গাতে আসতো। সেখান থেকে গাড়িতে বা ছোট ছোট জাহাজে করে বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হতো। মাদার ভেসেল বা বড় জাহাজ ১২ থেকে ১৪ দিন বসে থাকার কারণে ডেমারেজ গুনতে হতো। ডিপ-সী পাইলাইন স্থাপনের কারনে খরচ কমে আসবে। এছাড়া পাইপালাইনের মাধ্যমে চট্রগ্রামের পতেঙ্গা থেকে গোদনাইল এবং গোদনাইল ডিপো থেকে বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, রুপগঞ্জের পিতলগঞ্জ থেকে পাইপের মাধ্যমে নতুন বিমানবন্দর পর্যন্ত বিমানের জ্বালানি তেল কুর্মিটোলা ডিপোতে চলে আসবে।

তিনি বলেন, পাইপলাইনে তেল সরবরাহের জন্য স্ক্যাটার্স সিস্টেম স্থাপন করা হয়েছে। পাইপের মধ্যে জ্বালানি তেলের টেম্পারেচারে পরিবর্তন বা কোনো টেম্পারিং হলে টেকনোলজির মাধ্যমে তা মনিটরিং করা হবে। পরে মন্ত্রী শিবু মার্কেট এলাকায় তেল সরবরাহের পাইপলাইনের কাজ ও ফতুল্লার মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রস্তাবিত রিসিভ টার্মিনাল নির্মাণের জায়গা পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী,  বিপিসির কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আরএন

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুষ্ঠু ও নির্বিঘ্ন জ্বালানি তেল সরবরাহ টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করবে: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৬:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২