ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৩০ সময় দেখুন

জাহিদ দুলাল, লালেমাহন (ভোলা) প্রতিনিধি: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে ভোলার লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা ও ইউনিয়ন ডিজিটাল সেবা কার্যালয় অংশগ্রহণ করে।

রোববার সকালে উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে  এসময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার রবিউল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ,পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ডিজিটাল উদ্ভাবনী মেলা

আপডেটের সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২