ভিয়েনা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চরফ্যাশনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৯৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার(৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া খাল এলাকায় জেলেদের ট্রলারে তল্লাশি চালিয়ে এ কচ্ছপটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট চরমানিকার কন্টিনজেন্ট কমাণ্ডার মো. হামিদুল হক জানান, দুপুরের দিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান শেষে গোপন সংবাদে জানতে পারি চরকচ্ছপিয়া এলাকায় জেলেদের ট্রলারে বিরল প্রজাতির একটি কচ্ছপ রয়েছে। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করি। তখন ট্রলারে কাউকে পাওয়া যায়নি। এরপর কচ্ছপটি চরমানিকা বিটের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এব্যাপারে চরমানিকা বিটের বন কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, কোস্টগার্ড বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে আমরা শুক্রবার বিকালেই ওই কচ্ছপটি চরমানিকা বিটের আওতাধীন চর ইসালাম সংলগ্ন নদীতে অবমুক্ত করে দেই। এই কচ্ছপটির আনুমানিক বাজার মূল্য রয়েছে ২০ হাজার টাকা।

মনজুর রহমান/ইবিটাইমস 

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

আপডেটের সময় ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২