ভিয়েনা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতন, গ্রেফতার-১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ৯০ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে টাকা চুরির অপবাদে শিশুকে খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় মোসা. রাবেয়া বেগম নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নির্যাতনের শিকার শিশু আজমীর মা পারভিন বেগম দুইজনকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবেয়াকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ৯ বছর বয়সী শিশু আজমীকে পাঁচশত টাকা চুরির সন্দেহে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও চড়-থাপ্পড় দেন পাঙ্গাশিয়া গ্রামের বাহার নামের এক ব্যক্তি। এতে বাহারকে সহযোগিতা করেন তার স্ত্রী রাবেয়া বেগম। পরে খবর পেয়ে শিশু আজমীর মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার বিকালে আজমীর মা থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, ওই মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামী রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত বাহার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এজন্য তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই তাকেও গ্রেফতার করা হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতন, গ্রেফতার-১

আপডেটের সময় ০২:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২