ভিয়েনা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া সমর্থকেরা খেলা নিয়ে তর্কবিতর্ক জেরে আর্জেন্টিনা সমর্থক নিহত, গ্রেপ্তার ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ৩২ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থক ও অস্ট্রেলিয়া সমর্থক খেলা দেখা নিয়ে তর্কবিতর্ক জের ধরে মো. হ্নদয় (২২) নামে এক আর্জেন্টিনা সমর্থক নিহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ  উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করেছে।

বুধবার(৭ ডিসেম্বর) ভোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এর আগে মঙ্গলবার দিনগত রাতে ওই ইউনিয়নের চেউয়া খালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হ্নদয় ওই গ্রামের দিনমজুর ইব্রাহিম খলিলের ছেলে।

পুলিশ এবং নিহত হ্নদয়ের খালাতো ভাই শেখ ফরিদ জানান, গত ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া দলের খেলা চলাকালীন সময় স্থানীয় দুই কিশোরের মধ্যে তর্কবিতর্ক হয়। তাঁরা দু’জন সিনিয়র জুনিয়র ছিল। এরই জের ধরে মঙ্গলবার দিনগত রাতে অস্ট্রেলিয়া সমর্থকের বেশ কয়েকজন হ্নদয়ের উপর হামলা চালায়। হামলায় হ্নদয় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। রাত পৌনে ১টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত হ্নদয়ের মা নুর নাহার জানান, মঙ্গলবার রাতে হ্নদয় বাড়িতে ভাত খাচ্ছিলেন। এমন সময় আলী আকবর মুঠোফোনে তাকে ডেকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। রাত পৌনে ১টার দিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনার পর রাতেই ৯ জনকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে ভোলা পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া সমর্থকেরা খেলা নিয়ে তর্কবিতর্ক জেরে আর্জেন্টিনা সমর্থক নিহত, গ্রেপ্তার ৯

আপডেটের সময় ০২:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২