ভিয়েনা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

নভেম্বর ২০২২ সেভ দ্য রোড-এর প্রতিবেদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ৩২ সময় দেখুন

বাইক লেন না থাকায় নভেম্বরে দূর্ঘটনা বেড়ে ৪ হাজার ১৯৩

ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধিঃ বাইক লেন না থাকায় নভেম্বরে সড়কপথ দূর্ঘটনা বেড়ে ৪ হাজার ১৯৩। আর এই সব দুর্ঘটনায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ৭৭৭ এবং নিহত হয়েছেন ৪১০ জন।  আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, সেভ দ্য রোড ২০০৭ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে দাবিকৃত বাইকলেন, ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ, সিসি ক্যামেরা স্থাপন না হওয়ায় নভেম্বর মাসে এসে সড়কপথ দুর্ঘটনা ভয়াবহভাবে বেড়েছে, যা জনগণের জন্য খুবই আতঙ্কের। মোটর সাইকেল দুর্ঘটনা ঘটেছে ৮৯৫, আহত হয়েছেন ৭৮৯ এবং নিহত হয়েছেন ৫৩; ৯২৯ টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৮১৯ এবং নিহত হয়েছেন ৪৫ জন; ১৩৩৩ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১২১৯ এবং নিহত হয়েছেন ২৫২; সিএনজি, ব্যাটারি চালিত বাহন, নসিমন, করিমনসহ বিভিন্ন ধরণের অবৈধ বাহনে ১০৩৬ টি দুর্ঘটনায় ৯৫১ জন আহত হয়েছেন, নিহত হয়েছেন ৬০।

২৭ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে তৈরি করা প্রতিবেদনে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, শওকত হোসেন উল্লেখ করেন- নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং চালক-শ্রমিক ও যাত্রীদের অসচেতনতার কারণে ১২১ টি দুর্ঘটনায় ১৮৮ জন আহত এবং ২১ জন নিহত, রেলপথ দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের উদানিতার কারণে কেবলমাত্র অরক্ষিত রেলক্রসিং ও অব্যবস্থাপনার কারণে ১১১ টি দুর্ঘটনায় ৯৮ জন আহত এবং ১৯ জন নিহত হয়েছে। সেই সাথে চরম অব্যবস্থাপনার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন আন্তঃবিমান বন্দরে প্রতিদিন গড়ে ১৫২ শত আকাশপথ যাত্রীকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নভেম্বর ২০২২ সেভ দ্য রোড-এর প্রতিবেদন

আপডেটের সময় ০৭:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২